পঞ্চগড়ে যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ

 

সম্প্রতি আহমদিয়া সম্প্রদায়কে কেন্দ্র করে সৃষ্ট ঘটনা তদন্ত করতে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল পঞ্চগড়ে যাচ্ছে।

বুধবার (৮ মার্চ) সকাল ১০ টায় ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর এবং পরে সড়কপথে পঞ্চগড়ে যাবে প্রতিনিধি দল।

দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ, দিনাজপুরের পৌর মেয়র জাহাঙ্গীর আলম।

শায়রুল কবির খান জানান, বিএনপির প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শন করবেন। তারা নিরপেক্ষভাবে তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ