পঞ্চগড়ে বিক্ষোভ মিছিলে জাগপা নেতা রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে বিক্ষোভ মিছিলে জাগপা নেতা রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৮, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৮, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি

ছবি প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের বিরুদ্ধে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

একই সঙ্গে তাকে তার নিজ জেলা পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ১৭/৪/২৬
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনগুলোর নেতাকর্মীরা।এর আগে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় গেলে উত্তেজনা দেখা দেয়। এ সময় কিছু নেতাকর্মী জাগপার দলীয় কার্যালয়ের টিনের বেড়া ও ভেতরের চেয়ার, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে মিছিলটি পুনরায় চৌরঙ্গী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সংগঠনগুলোর নেতারা বলেন, তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন এবং এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী। জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, একজন রাজনৈতিক নেতা বিরোধিতা করতেই পারেন, তবে তা শালীনতার মধ্যেই হওয়া উচিত। আপত্তিকর মন্তব্যের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ নষ্ট করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদিকে জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব অভিযোগ করেন, তাদের দলীয় কার্যালয়ের প্রাচীর ও ভেতরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। তবে কোনো নেতাকর্মীর ওপর হামলা হয়নি বলেও তিনি জানান।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ