পতাকা জড়িয়ে আন্দোলনকারীদের নিয়ে সড়কে কলেজ অধ্যক্ষ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পতাকা জড়িয়ে আন্দোলনকারীদের নিয়ে সড়কে কলেজ অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৩, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৩, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ

 

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে গায়ে জাতীয় পতাকা জড়িয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাৎ।

শনিবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টের আরডিএ মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অধ্যক্ষ সালমা শাহাদাৎ গায়ে জাতীয় পতাকা জড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে আন্দোলনকারীদের নিয়ে সমাবেশ করতে নগরীর জিরো পয়েন্টে যান। এ সময় সেখান থেকে সরে যেতে বললে পাশেই নগরীর আরডিএ মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত কথা বলে কর্মসূচি শেষ করেন তিনি।

অধ্যক্ষ সালমা শাহাদৎ বলেন, সারা দেশে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আমারও সন্তান রয়েছে। মূলত আমি মা ও অভিভাবক হিসেবে বিবেকের তাড়নায় রাস্তায় দাঁড়িয়েছিলাম। আর যাতে কোনো সন্তানের মায়ের বুক এভাবে খালি না হয় সেই দাবিতেই জিরো পয়েন্টে গিয়েছিলাম।

তিনি বলেন, গাজীপুরে একজন মারা গেছে সে আমার ছেলের বন্ধু। ছেলেটি অত্যন্ত মেধাবী, ড্রোন বানাতো। আরেক ছেলে মুগ্ধ। সে সফল ফ্রিল্যান্সার। দুই ছেলের মতো অসংখ্য মেধাবী মারা গেছে। তাই আন্দোলনকারীদের নিরাপত্তার জন্য যাতে সকল মায়েরা রাস্তায় নেমে এর প্রতিবাদ জানায় সেজন্য আমি আজ রাস্তায় দাঁড়িয়েছিলাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ