পতিত ফ্যাসিবাদ সুযোগ নিতে চাইছে : ইসলামী আন্দোলন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পতিত ফ্যাসিবাদ সুযোগ নিতে চাইছে : ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২৩, ২০২৫ ১২:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২৩, ২০২৫ ১২:১৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, ‘যেভাবে গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করা হয়েছে, তাতে শঙ্কা করছি যে, পতিত ফ্যাসিবাদ হয়তো সুযোগ নিতে চাইছে। ফ্যাসিবাদের পলাতক নেতাদের অনলাইন কার্যক্রমও তেমনি ইঙ্গিত দেয়।’

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কার ঘোষণা করছে যে, আমাদের কষ্ট ও বেদনার সমাধান আমরাই করব। কিন্তু পতিত ফ্যাসিবাদ কোনো সুযোগ নিতে চাইলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। কোনো অবস্থাতেই পতিত ফ্যাসিবাদকে সুযোগ নিতে দেওয়া যাবে না।’

দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ আন্দোলনরতদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আজকের যে বেদনা ও কষ্ট তা বিগত ৫৪ বছরের ধারাবাহিক অরাজকতার প্রতিফল। আমরা সেই অরাজকতা দূর করতে জুলাইতে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন দেশগড়ার সময়। পতিত ফ্যাসিবাদ আবারও ছোবল দেওয়ার জন্য মুখিয়ে আছে। কোনো অবস্থাতেই যেন তারা সুযোগ নিতে না পারে। সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।’

ইউনুস আহমাদ বলেন, ‘মাইলস্টোন স্কুলে যা ঘটেছে, তা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। শোক প্রকাশ করার ভাষাও আমরা হারিয়ে ফেলেছি। কষ্ট, বেদনা আর আক্ষেপে হৃদয় হাহাকার করছে। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, নিহতরা শাহাদাতের মর্যাদায় সম্মানিত হোক, শোকাহত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারনের তৌফিক দিন। এই প্রত্যাশায় আমরা ব্যাকুল হয়ে আছি।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ‘দুর্ঘটনার ভয়াবহতায় আমরা হতবিহবল। তারপরও বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস এবং আমাদের চিকিৎসা ব্যবস্থা যে দ্রুততা ও দক্ষতার সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা করেছে, তা সাধুবাদ যোগ্য।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ