পত্রিকায় বিজ্ঞপ্তির পরও ট্রাইব্যুনালে হাজির হননি হাসিনা, চূড়ান্ত শুনানি ১৯ জুন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পত্রিকায় বিজ্ঞপ্তির পরও ট্রাইব্যুনালে হাজির হননি হাসিনা, চূড়ান্ত শুনানি ১৯ জুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

আদালত অবমাননায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা। এ মামলার চূড়ান্ত শুনানি হবে আগামী ১৯ জুন। মঙ্গলবার (৩ জুন) শুনানি শেষে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলছেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এখন আইন অনুযায়ী শাস্তি দিতে পারবে ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযোগ প্রমাণ হলে এক বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনাসহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

গত বছরের ৫ আগস্ট চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য নাছিরুল ইসলাম, আরশাদ হোসেন, ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল সুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ