পদত্যাগ করলেন চেয়ারম্যানসহ পিএসসির অন্য সদস্যরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদত্যাগ করলেন চেয়ারম্যানসহ পিএসসির অন্য সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে তিনি পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পিএসসির একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্যা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ চেয়ারম্যান পদত্যাগ করেছেন।

এমনকি দুজন সদস্য ছাড়া প্রতিষ্ঠানটির বেশিরভাগ সদস্য পদত্যাগ করেছেন।’

গত শনিবার পিএসসি সংস্কার নিয়ে করার কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরি প্রত্যাশীদের চাকরির পরীক্ষাগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ