পদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ২৮, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ২৮, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ

গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফার দাবিতে পদযাত্রা অংশ নিতে রাজধানীর বাড্ডায় সুবাস্তু মার্কেটের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই আসতে শুরু করেছেন তারা।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দিতে বাড্ডায় আসছেন। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে চাই।
বাড্ডা থেকে আবুল হোটেল পর্যন্ত রাস্তার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
রাজধানীতে চার দিনের পদযাত্রার আজ প্রথম দিনের কর্মসূচিটি মালিবাগের আবুল হোটেল পর্যন্ত গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এটি ঢাকার মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর। উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে পদযাত্রাপূর্ব সমাবেশ পরিচালনা করবেন সদস্য সচিব আমিনুল হক।
জনতার আওয়াজ/আ আ