পদযাত্রার নামে বিএনপি বিশৃঙ্খলা করলে ব্যবস্থা : ডিএমপি কমিশনার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদযাত্রার নামে বিএনপি বিশৃঙ্খলা করলে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ

 

বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো ঘটনা ঘটে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, কর্মদিবসে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকে কর্মসূচি না দেওয়ার অনুরোধ জানিয়েছি। বিএনপির আগামীকালের কর্মসূচি তাদের বিবেকের ওপর ছেড়ে দিলাম।

ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির পদযাত্রায় রাজধানীবাসীর দুর্ভোগ সৃষ্টি হচ্ছে । সড়ক বন্ধ করে কর্মসূচি না দিয়ে বড় বড় মাঠ আছে, সেখানে কর্মসূচি পালন করুন।

কমিশনার বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনগুলোর রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে এসবের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তবে কর্ম দিবসে রাজনৈতিক দল ও সংগঠনগুলোর কর্মসূচি না দেওয়ার অনুরোধ করছি। এসব রাজনৈতিক কর্মসূচি বন্ধের দিন করার অনুরোধ জানাচ্ছি।

‘‘আর বিএনপির আগামীকালের কর্মসূচি পুরান ঢাকা থেকে শুরু হয়ে নয়া পল্টন দলীয় কার্যালয় হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এই তিন-চার কিলোমিটার পথে পদযাত্রা করলে রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি হবে, যা রাত ১০/১১টা পর্যন্ত থাকবে।’’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ