পদ্মাসেতু এলাকায় ভাংগন কবলিক এলাকায় সেতু উপদেষ্টার পরিদর্শন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদ্মাসেতু এলাকায় ভাংগন কবলিক এলাকায় সেতু উপদেষ্টার পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১১, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১১, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির বলেছেন, আমরা অতি দ্রæত এর স্থায়ী সমাধানের জন্য কার্যক্রম শুরু করবো।পদ্মা সেতু এলাকায় ভাঙন ঠেকাতে অবৈধ ড্রেজার বন্ধে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে সাথে নিয়ে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন , সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার বেলা ১১ টার দিকে শরীয়তপুরের জাজিরায়পদ্মাসেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডেও তিন কিলোমিটারের মধ্যে পদ্মাসেতু ডানতীর রক্ষা বাঁধের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে এ সব কথা বলেন তিনি।
এসময় উপদেষ্টা বলেন, নদী ভাঙনের কারণ নদীর গতিপথ পরিবর্তন ও অবৈধ বালু উত্তোলন। ড্রেজার চালানোর ফলে পদ্মা নদীর আশেপাশের এলাকায় ভাঙন দেখা দেয়। এ বিষয়ে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছি। প্রয়োজনে সেনাবাহিনী, কোস্টগার্ডকে সাথে নিয়ে অবৈধ ড্রেজার জব্দ করার পাশাপাশি মালিকদের আইনের আওতায় আনা হবে।
এদিকে ভাঙন কবলিত জায়গায় জিওব্যাগ ডাম্পিং করে প্রাথমিকভাবে ভাঙন ঠেকানোর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড ও সেতু বিভাগের সমীক্ষার পর ফলাফল ও নকশা অনুযায়ী ক্ষতিগ্রস্ত স্থানে দ্রæত টেকসই বেড়িবাঁধ নির্মাণের কথা জানিয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন। এসময় তাদের সাথে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ