পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে অপতৎপরতা চলছে’ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে অপতৎপরতা চলছে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৩, ২০২২ ১১:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৩, ২০২২ ১১:৫৭ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘যেই অপশক্তি ৭৫ এ বঙ্গবন্ধু সপরিবারে হত্যার চেষ্টা চালিয়েছিলো। সেই অপশক্তি তাদের দুজনকে নিশ্চিহ্ন করে দেয়ার জন্য অনেক বছর ধরে চেষ্টা করছে। তারা আবারও নির্বাচন বিশেষ করে আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে অপতৎপরতাকে জোরদার করছে। তারা এমন সব আস্ফালন করছে, যা পৃথিবীর কোন রাজনীতিতে গ্রহন যোগ্য হতে পারে না।’

শুক্রবার (৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপির নৈরাজ্য ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ মহিলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, যাদের রাজনীতি মানুষ হত্যা, ধ্বংস ও উন্নয়ন বিরোধী তাদের বাংলার মানুষ মেনে নেবে না। বিশেষ করে এই নারীরা রাস্তায় নেমেছে তারা একত্রে বলছেন এই অপশক্তিকে যেকোন মূল্যে প্রতিহত করবো।

তিনি বলেন, ‘আজকে তাদের দুঃসাহস তারা আরেকটি ৭৫ ঘটাতে চায়। তারা বলে ৭৫ এর হাতিয়ারকে আবার গর্জে উঠতে। এই ৭৫ শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর রাজনীতিতে এক নিকৃষ্টতম ঘটনা, সবচাইতে শোকবহ ঘটনা। সেই অপশক্তি জনগণের রায় নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনায় আসায় তারা বিশ্বাস করে না। তারা সব সময় ষড়যন্ত্র করে, অত্যাচার নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে।’

বিএনপির জন্মই আই এস এর প্রেসক্রিপশনে মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম বলেন, ‘এই দলটি কোন দিনই গনতন্ত্রকে বিশ্বাস করতে পারে না। সেনা ছাউনিতে যে দলটর জন্ম সেই দলটি কোন অবস্থায় গনতন্ত্র বিশ্বাস করতে পারে না, গনতন্ত্রের পক্ষে থাকতে পারে না। আন্তর্জাতিক ভাবে সন্ত্রাসীদল।’

তিনি বলেন, ‘আজকে তারা (বিএনপি) স্লোগান দিচ্ছে ‘৭৫ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার’ এই স্লোগান, তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, তারা ক্রমনয়ে সন্ত্রাসের দিকে যাবে সেই পুরানো কায়দায় তারা সন্ত্রাসের দিকে যাবে তার একটা মহড়া এখন দিচ্ছে। সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং দাত ভাঙ্গা জবাব দিতে হবে। পরিস্কার কথা।’

প্রতিবাদ সমাবেশ আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ