পদ্মা সেতুর ঋণ: ৩য় ও ৪র্থ কিস্তির ৩১৬ কোটি টাকা পরিশোধ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদ্মা সেতুর ঋণ: ৩য় ও ৪র্থ কিস্তির ৩১৬ কোটি টাকা পরিশোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৯, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৯, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

পদ্মা সেতুর ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চেক হস্তান্তর করা হয়।

আনুষ্ঠানিকভাবে সরকারের অর্থ বিভাগের কাছে সোমবার (১৯ জুন) সকালে এ চেক হস্তান্তর করেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেন। এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব, সচিব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সরকার নিজস্ব অর্থায়নে ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করেছে। সেতুটি নির্মাণের ব্যয় সেতু বিভাগকে ধার দিয়েছে সরকারের অর্থ বিভাগ। আগামী ৩৫ বছরে অর্থাৎ ২০৫৭ সাল পর্যন্ত এক শতাংশ সুদসহ ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে ঋণের এই টাকা সরকারকে পরিশোধ করবে সেতু বিভাগ।

এছাড়া সেতুর ডিটেইল ডিজাইনের জন্য এশিয়ান উন্নয়ন ব্যাংক থেকে ১৫ বছর মেয়াদে ২টি ঋণ চুক্তির আওতায় দুই শতাংশ সুদে মোট ১ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার এসডিআর ঋণ নেওয়া হয়েছে। যা বছরে ৪টি কিস্তি করে মোট ৬০টি কিস্তিতে সুদ-আসলসহ মোট ২ কোটি ৮০ লাখ ৯৯ হাজার ৩৩০ এসডিআর পরিশোধ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ