পবিত্র মাহে রমজানউপলক্ষে তারেক রহমান এর বাণী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পবিত্র মাহে রমজানউপলক্ষে তারেক রহমান এর বাণী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১, ২০২২ ৯:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১, ২০২২ ৯:০১ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

পবিত্র মাহে রমজান সমাগত। এ পবিত্র মাস সমগ্র মুসলিম উম্মাহ’র জন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে সম্মানিত। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি লাভে নিজেদের নিয়োজিত রাখতে সচেষ্ট হন।
বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমান রমজান মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য আত্মার পরিশুদ্ধির প্রশিক্ষণে নিয়োজিত হয়। রমজান মাসে গুণাহ বা পাপ বিমোচিত হয়, পূণ্য বা নেয়ামত বৃদ্ধি পায়। সারাদিন সকল ধরনের পানাহার থেকে মুক্ত হয়ে মোমিন মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। মহান আল্লাহর অসংখ্য নেয়ামতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নেয়ামত হলো কোরআন মজিদ। এই রমজান মাসেই কোরআন মজিদ নাজিল হয়েছিল। তাতে রমজানের নিজস্ব ফজিলতের সঙ্গে যুক্ত হয়েছে পবিত্র কোরআন মজিদের ফজিলত।
হিংসা-বিভেদ, অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ লালসাসহ সকল ধরনের পাপকাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা দেয় মাহে রমজান। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদেরকে পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদেরকে ব্রতী হতে হবে। রমজান মাস সমবেদনা ও সহযোগিতা প্রদর্শণের মাস এবং এটি সবর ও ধৈর্যের মাস। মাহে রমজানের ফজিলত ও মর্যাদা অনন্য ও অতুলনীয়।
মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আমি এ প্রার্থনা জানাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ