পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ

 

দেশের আকাশে ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়েছে। দেখা গেছে, আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে এবারের পবিত্র রমজান মাস ২৯ দিনেই শেষ হলো। আগামীকাল শনিবার ২২ এপ্রিল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

রাজধানীসহ দেশের সর্বত্রই ঈদের নামাজের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। জাতীয় ঈদগাহে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এই ঈদ জামাতে মন্ত্রিপরিষদের সদস্যরা, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লিরা অংশ নেবেন। এই জামাত সবার জন্য উন্মুক্ত। বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ৭টা ১৫ মিনিটে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে বিশ্ববিদ্যালয়ের মসজিদে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ