পরপর অগ্নিকাণ্ডে নাশকতার সন্দেহ রিজভীর - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরপর অগ্নিকাণ্ডে নাশকতার সন্দেহ রিজভীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের মানুষ গভীর শঙ্কায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনাগুলো পরপর ঘটে যাওয়ায় জনমনে একটি প্রশ্নের দেখা দিয়েছে। বড় ধরনের সিরিজ নাশকতার ঘটনা ঘটতে পারে। মানুষের মনে এ শঙ্কাটি দেখা দিয়েছে। বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। কিন্তু যখন সিরিজ অব ইন্সিডেন্ট হতে থাকবে, তখন বুঝতে হবে সেখানে কালো হাত কাজ করছে।

সোমবার (২০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশকে অস্তিত্বশীল করা এবং হাসিনাবিহীন বাংলাদেশ চলতে পারে না, তা আন্তর্জাতিক মহলে দেখানোর জন্য দেশি ও বিদেশি শক্তি সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, এসব অগ্নিকাণ্ড কিংবা বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না। এরপরও সরকারকে এসব বিষয়ে নজর দিতে হবে।

পিআর প্রসঙ্গে রিজভী বলেন, দেশের মানুষ পিআর বুঝে না, আমরাও বুঝি না। এখন যারা পিআর পিআর করছেন তারা এক বছর আগে দুই বছর আগে পাঁচ বছর আগে বলেননি কেন? আপনি এখন কেন এটা নিয়ে বিভান্তি তৈরি করছেন? জনগণ জানে তার পছন্দমতো প্রার্থীকে সে ভোট দেবে। পছন্দমতো প্রার্থী কে তাকে তো চিনতে হবে, এলাকার এমপি হবে কে। পিআর, এটা জনগণের সাথে এক ধরনের প্রতারণা করা, বিভ্রান্তি তৈরি করা, জনগণের মনকে অন্য দিকে সরিয়ে দেওয়া, জনগণ এটা কখনো মেনে নেবে না।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হাজী এয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম, আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমান, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ