পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের স্বাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লা আলী খাসিফ আল হুমুদি।
বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
যেসব আলোচনা হলো
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও চলমান রাজনীতি পরিস্থিতি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। বিশেষ করে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জনশক্তি রপ্তানি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।
উভয়পক্ষ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
জনতার আওয়াজ/আ আ