পররাষ্ট্র সচিবের সদস্য পদ স্থগিত করল অফিসার্স ক্লাব - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পররাষ্ট্র সচিবের সদস্য পদ স্থগিত করল অফিসার্স ক্লাব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১২, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১২, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নৈতিক স্খলন ও দুর্নীতির অভিযোগে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং সাবেক পাঁচ সাবেক সচিবের সদস্য পদ স্থগিত করেছে অফিসার্স ক্লাব।

সোমবার (১২ মে) অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অফিসার্স ক্লাবের নিম্নবর্ণিত সদস্যদের বিরুদ্ধে দুদকের মামলা চালু হওয়ায় এবং দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক অপরাধের সঙ্গে জড়িত থাকায় নৈতিক স্খলনজনিত কারণে তাদের ক্লাবের সদস্য পদ স্থগিত করা হলো।

পররাষ্ট্র সচিব ছাড়া বাকিরা হচ্ছেন– এম এ কাদের (সাবেক সচিব), মো. জহিরুল হক (সাবেক দুদক কমিশনার), এস এম গোলাম ফারুক (সাবেক সিনিয়র সচিব), মো. আনিসুর রহমান (সাবেক সচিব) এবং মো. সিরাজুল হক খান (সাবেক সচিব)।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ