পরাজয় মেনে নিলেন নৌকার আজমত উল্লা খান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরাজয় মেনে নিলেন নৌকার আজমত উল্লা খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২৬, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২৬, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ

 

অনলাইন ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জনগণের রায় মেনে নিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী আজমত উল্লা খান। শুক্রবার গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি প্রশ্ন রাখেন, অন্য কেউ পরাজিত হলে রায় মেনে নিতেন কি না? বৃহস্পতিবার অনুষ্ঠিত সিটি নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুনের কাছে ১৬ হাজারের বেশি ভোটে পরাজিত হন আজমত উল্লা।

নিজের প্রতিক্রিয়ায় আজমত উল্লা খান বলেন, আমি রায় মেনে নিয়েছি। নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিছু ত্রুটি ছিল। ইভিএমে অনেকে ভোট দিতে পারে নাই।

তিনি বলেন, পরাজয়ের কারণ পর্যালোচনা করা হবে। কী কী কারণ ছিলো বিশ্লেষণের পর তা জানানো হবে। আর কেউ যদি সহযোগিতা চায়, তা অবশ্যই বিবেচনা করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ