পরাজিত শক্তিরাই গণভোটে ‘হ্যাঁ’র বিপক্ষে: আদিলুর রহমান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরাজিত শক্তিরাই গণভোটে ‘হ্যাঁ’র বিপক্ষে: আদিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের ফসল হচ্ছে বর্তমান সরকার। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট জরুরি । কারণ, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই বাংলাদেশ মুক্ত হয়েছে এবং সেই অভ্যুত্থানের ফসল হিসেবেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে।

তাই এই সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সে কারণেই গণভোট চায় সরকার এবং ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করছে। তাই দলমত-নির্বিশেষে এবং প্রশাসনের সবাইকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করতে হবে।

রংপুরে দুই দিনের সফরে এসে দ্বিতীয় দিন শুক্রবার সকালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

উপদেষ্টা আরো বলেন, ‘গণভোটের বিপক্ষে একমাত্র তারাই দাঁড়াতে পারে, যারা পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদের সহযোগী। যারা ফ্যাসিবাদের সহযোগী ও গণমানুষের প্রতিপক্ষ, তারাই ভিন্ন চিন্তা করতে পারে। ফ্যাসিবাদকে কখনো ফিরে আসতে দেওয়া যাবে না। তাই গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই।’

রংপুরে দুই দিনের সফরে এসে তিনি শহিদদের স্মৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আরডিএ এবং তালঘাট জমিদারবাড়ি পরিদর্শন করেন। বিকেলে তিনি শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন।

এ সময় জেলা প্রশাসক এনামুল আহসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ