পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে। ফ্যাসিবাদের দোসররা হাজার হাজার কোটি অবৈধ টাকার মালিক। তাদের অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। তিনি আজ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, বাংলাদেশে উগ্রবাদের কোন উত্থান ঘটেনি। বরং বর্তমানে বাংলাদেশে ফ্যাসিবাদের কোন ছোবল নেই, মানুষ নির্বিঘ্নে ধর্মপালন করছে। কথা বলতে পারছে। নির্ভয়ে ঈদ পালন করেছেন,ফ্যাসিবাদের দৌরাত্ম্য ছিলনা। বিগত দিনে কেউ স্বস্তিতে ঈদ উদ্‌যাপন করতে পারেনি। শেখ হাসিনার আমলে যা সম্ভব ছিল না। তিনি বলেন, বিশ্বব্যাপী অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা। শেখ হাসিনা হাসিনা জঙ্গি দমনের নামে যে নাটক করেছে সেটা তিনি বিশ্ববাসী দেখিয়েছেন। এটা ক্ষমতায় টিকে থাকতে তার রাজনৈতিক কৌশল ছিল । একজন সাবেক আইজিপির বইয়েও তা উঠে এসেছে। তিনি বলেন, আওয়ামী লীগ বসে নেই,কালো টাকা খরচ করছেন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে। আওয়ামী লীগ অবৈধ টাকা অর্জন করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছেন। আওয়ামী লীগ অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করছে।

তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে যেভাবে মুগ্ধ ফাইয়াজদের গুলি করে হত্যা করা হয়েছে সে বিষয়ে তার কোন বক্তব্যে অনুতপ্ততা নেই। অস্থিরতা তৈরি করতে দেশকে ঘোলাটে করার চেষ্টা করছে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা। প্রশাসনের চারদিকে আওয়ামী লীগের দোসররা বসে আছে। তিনি আরও বলেন,কিছু উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে বিষোদ্‌গার করছেন। ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন কিছু উপদেষ্টা।একজন উপদেষ্টা ২০০৭ সালেও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তিনি এবারও তা করছেন। মেহেরপুরে পেয়াঁজের দাম না পেয়ে একজন কৃষক আত্মহত্যা করেছে। উপদেষ্টারা সেগুলো নিয়ে কথা বলছে না। তারা সিন্ডিকেট ভেঙে দিলে কৃষক তার পণ্যের ন্যায্য মজুরি পেতো। বিএনপি নেতা গত দুদিনে সড়কে ২০-২৫জন প্রাণ হারিয়েছে উল্লেখ করে বলেন, প্রশাসন শক্তভাবে কাজ করলে এতো লোক সড়কে প্রাণ হারাতো না।

রিজভী বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা জরুরি। সরকারের জবাবদিহিতা থাকা দরকার। নিজের কাজ বাদ দিয়ে কতিপয় উপদেষ্টা বিএনপির বদনাম করছেন, এটা দুরভিসন্ধিমূলক।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি অতিদ্রুত প্রয়োজনীয় সংস্কার সাধন করে নির্বাচন দেয়ার আহবান জানান। নির্বাচনী সরকার হচ্ছে বৈধ সরকার। নির্বাচন নিয়ে গড়িমসি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ স্পষ্ট না করলে ধোঁয়াশা তৈরি হবে। ড,ইউনুসকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানান রিজভী আহমেদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ