পরামর্শ-অভিজ্ঞতা নিতে সাবেকদের নিয়ে বৈঠকে বসেছেন সিইসি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরামর্শ-অভিজ্ঞতা নিতে সাবেকদের নিয়ে বৈঠকে বসেছেন সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৯, ২০২২ ২:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৯, ২০২২ ২:১৮ অপরাহ্ণ

 

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন নিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিবদের সঙ্গে বৈঠকে বসেছে বর্তমান সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

বুধবার (১৯ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে বেলা ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ, কে এম নূরুল হুদা, কাজী রকিব উদ্দীন আহমদ, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানম, সাবেক ইসি সচিব মোহাম্মাদ সাদিক, মোহাম্মাদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান অংশ নিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ