পরিনীতি চোপড়া-রাঘব গোপনে সারলেন বাগদান - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরিনীতি চোপড়া-রাঘব গোপনে সারলেন বাগদান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ

 

বলিউডের অন্দর হোক বা সোশ্যাল মিডিয়ায় পরিনীতি চোপড়া এখন নেটদুনিয়ার হটকেক। আর হবে নাই বা কেন, দেশের সর্বকনিষ্ঠ সাংসদ হ্যান্ডসাম হাঙ্ক রাঘব চাড্ডার প্রেমে যে পড়েছেন নায়িকা। বলিপাড়ার অন্দরে কান পাতলেই আপ নেতা রাঘব ও পরিণীতির প্রেমের জল্পনা শোনা যাচ্ছে। কয়েকদিন আগেই পরিণীতির জন্য মুম্বাই গিয়েছিলেন রাঘব। তারপর আবার রাঘবের দিল্লির বাড়িতেও নাকি গিয়েছিলেন নায়িকা। বিয়ের তোড়জোড় শুরু হয়েছে তা বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। বিয়ে নিয়ে পরিণীতি ও রাঘব মুখ না খুললেই ইঙ্গিতে তেমনটাই মনে করছেন নেটিজেনরা ৷

সম্প্রতি মায়ানগরী মুম্বাইতে দেখা গেল পরিণীতি চোপড়াকে৷ তারপর থেকেই মনে করা হচ্ছে বিয়ের পাকা খবরে নিজেই শিলমোহর দিয়েছেন নায়িকা৷ অভিনেত্রীর অনামিকায় জ্বলজ্বল করছে আংটি৷ যা দেখা মাত্রই নেটিজেনরা ধরে নিয়েছেন রাঘবের সঙ্গে চুপিচুপি বাগদানটা সেরে ফেলেছেন তিনি৷ মুহূর্তের মধ্য পরিণীতির হাতের আংটির ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়ছে । লাঞ্চ থেকে ডিনার ডেট সব জায়গাতেই একসঙ্গে দুজনকে দেখার পর থেকেই চর্চা তুঙ্গে। তবে নিজেরা পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট।

এর আগে চোপড়া পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছিলেন, পরিণীতি ও রাঘব নিজেদের সম্পর্ক নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাগদানের অনুষ্ঠান এখনও করা হয়নি৷ এ ছাড়াও দাবি করা হয়েছিল, পরিণীতি ও রাঘবের রোকা অনুষ্ঠান শিগগিরই অনুষ্ঠিত হতে চলেছে। দুজনেই পুরো বিষয়টি নিয়ে দারুণ উত্তেজিত। তবে এখন পর্যন্ত কোনো তারিখ ফাইনাল করা হয়নি। তবে এবার অনামিকায় আংটি দেখার পর থেকেই অনুরাগীরা ধরে নিয়েছেন রাঘবের সঙ্গে লুকিয়ে লুকিয়ে বাগদানটা মনে হয় সেরেই ফেলেছেন পরিণীতি চোপড়া৷

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ