পরিবেশ অধিদপ্তরের অভিযান ২০ লাখ টাকা জরিমানা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরিবেশ অধিদপ্তরের অভিযান ২০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২১, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২১, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় আজ দিনভর পরিবেশ অধিদপ্তরের বিধ্বংসী অভিযানে ২০ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৪টি ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের বিধ্বংসী অভিযানে মনে হচ্ছে পরিবেশের বারোটা বাজানো অবৈধ ইটভাটাগুলোর দিন শেষ। বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকেই শৈলকুপায় অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর। ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমানের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত যেন যমদূত হয়ে হাজির হয় অবৈধ ভাটা মালিকদের কাছে।যাদের কপালে জুটল বড় শাস্তি তারা হলেন দুধসর গ্রামের শাহ ব্রিকস ও মিলন ব্রিকস, কুমিড়াদহ গ্রামের মেসার্স মোল্লা ব্রিকস ও মেসার্স রাতুল ব্রিকস। অভিযানে প্রতিটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা নগদ জরিমানা করা হয়। কিন্তু এখানেই শেষ নয়! জরিমানা গোনার পর ভাটাগুলো ভেঙে তছনছ করে দেয় প্রশাসন। প্রভাবশালী এই ভাটা মালিকরা অভিযানে এতটাই কোণঠাসা হয়ে পড়েন যে, ভবিষ্যতে আর কোনোদিন অবৈধভাবে ভাটা চালাবেন না মর্মে লিখিত মুচলেকা দিতে বাধ্য হন। অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমান সাফ জানিয়ে দিয়েছেন, “পরিবেশ ধ্বংস করে কোনো ব্যবসা চলতে দেওয়া হবে না। এই অভিযান কেবল শুরু, অবৈধ ইটভাটার অস্তিত্ব শেষ না পর্যন্ত আমাদের লড়াই চলবে!”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ