পরিবেশ রক্ষায় ৮০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে : টুকু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরিবেশ রক্ষায় ৮০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে : টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাত থেকে মানুষকে রক্ষায় সম্ভাবনায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

সোমবার (১৩ অক্টোবর) টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং কোট মসজিদ এলাকায় তালগাছের চারা রোপণকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

টুকু বলেন, ‘টাঙ্গাইলে স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ পর্যন্ত বিভিন্ন প্রজাতির ৮০ হাজার গাছ রোপণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘তালগাছে বজ্রপাত থেকে মানুষের রক্ষা পাওয়ার একটি সম্ভাবনা থাকে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশে প্রায় ৩০ কোটি বৃক্ষরোপণ করবে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলে ৮০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি সম্পূর্ণ করেছি।’

টুকু বলেন, ‘বিগত কয়েকদিনে বজ্রপাতে টাঙ্গাইলে ১১ জন মানুষের প্রাণহানি ঘটেছে। সেই দিক বিবেচনা করেই টাঙ্গাইল সদরে প্রায় ৭০০ তালগাছের চারা রোপণ করার সিদ্ধান্ত নিয়েছি। এরপর আরও তালগাছের চারা সংগ্রহ করে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানেই রোপণ করা হবে। যাতে করে টাঙ্গাইলের জনগণ বজ্রপাত থেকে রক্ষা পায়।’

তিনি আরও বলেন, ‘তালগাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে টাঙ্গাইলে অনেক তালগাছ ছিল। বর্তমানে সে তালগাছ দেখা যায় না। তালগাছ প্রায় নিঃশেষ হয়ে গেছে। তাই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ