পরিশ্রমী মহিলা সমবায় সমিতির সেলাই মেশিন ও কম্বল বিতরণ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরিশ্রমী মহিলা সমবায় সমিতির সেলাই মেশিন ও কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ

 

বেগম রোকেয়া দিবসে নারীর ক্ষমতায়নে অনন্য উদ্যোগ

মোঃ মঞ্জুর হোসেন ,ঈসা বিশেষ প্রতিনিধি
বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর ২০২৫ বিকেলে রাজধানীর আদাবর নবোদয় হাউজিং-এর নন্দন ফুড পয়েন্টে পরিশ্রমী মহিলা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এবং মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সহযোগিতায় দরিদ্র, অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজন নারীর ক্ষমতায়ন, স্বাবলম্বিতা ও সামাজিক অগ্রযাত্রাকে সামনে রেখে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিশ্রমী মহিলা সমবায় সমিতির সভাপতি এস এম মোমো। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সমাজসেবামূলক এই দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বাস্তবমুখী সহায়তা প্রদান, যা নারী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা। তিনি বলেন,
“আজ বেগম রোকেয়া দিবসে নারীদের পাশে দাঁড়াতে পেরে আমরা সবাই আনন্দিত। সমাজকে এগিয়ে নিতে হলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। নারী শক্তি জাগ্রত হলে একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্র এগিয়ে যায়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক মাহবুব সরোয়ার জাহান, উপদেষ্টা হাফিজুল কাদিম, সাবেক ব্যাংকার মো. শফিকুল ইসলাম, ব্যাংকার মো. মিজানুর রহমান, সংগঠক মোস্তাফিজুর রহমান দিপু, সৈয়দ বেল্লাল, সংগঠনের সহ-সভাপতি আকতারি বেগম, ইলোরা ইয়াসমিন, জেসমিন সুলতানা, মুনিরা বুলবুল, হালিমা আকতার ও মুক্তা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রায় শতাধিক নারীর মাঝে উষ্ণ কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি দুজন অসহায় নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যাতে তারা নিজ উদ্যোগে আয়বর্ধক কাজ শুরু করতে পারেন। বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেষে এস এম মোমো সকল অতিথি, সংগঠনের সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ এবং উপকারভোগী নারীদের ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও নারীদের উন্নয়ন ও সামাজিক কল্যাণে আরও কার্যকর কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বেগম রোকেয়া দিবসে বাস্তবমুখী সহায়তার এই উদ্যোগ সমাজে নারীর মর্যাদা বৃদ্ধি ও ক্ষমতায়নে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ