পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ

 

ঠাকুরগাঁও প্রতিনিধি

সরকারের শুভবুদ্ধির উদয় হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেইক কথা না বলে পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে, একটা রোডম্যাপ দেন।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজার এলাকায় মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ ইসলামিয়া মাদরাসা মাঠে আয়োজিত গণসংযোগ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “গত ১৫ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন একটি সুযোগ এসেছে। সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন দিতে হবে। দেশের এবং মানুষের স্বার্থে নির্বাচন অনিবার্য।”

সরকারের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে ফখরুল বলেন, “আওয়ামী লীগ দেশটিকে জাহান্নামে পরিণত করেছিল। হামলা-মামলা, গুম, খুন, নির্যাতন ও দুর্নীতির মাধ্যমে তারা কোটি কোটি টাকা লুট করেছে। জনগণের রক্ত ও জীবনদানের বিনিময়ে হাসিনাকে উৎখাত করা সম্ভব হয়েছে।”

গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল জানান, বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে একটি বার্তা দিয়েছিলেন, যেখানে তিনি বলেন, “অনেক নির্যাতন ও রক্তপাতের মধ্য দিয়ে আমরা এসেছি। আসুন, প্রতিহিংসা ভুলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।”

এ সময় তিনি দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের আরাকান আর্মিদের হিউম্যানিটারিয়ান প্যাসেজ দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে ফখরুল বলেন, “দেশের স্বাধীনতা ও নিরাপত্তার প্রশ্নে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে সব রাজনৈতিক দলের সাথে পরামর্শ করা উচিত ছিল। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, নতুন কোনো সংঘাতে জড়াতে চাই না।”

গণসংযোগ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ