পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ভোট বন্ধ: ইসি আলমগীর - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ভোট বন্ধ: ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৬, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৬, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

দুই সিটি, পৌরসভা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভালো আছে, তবে নিয়ন্ত্রণের বাইরে গেলে ভোট বন্ধ করে দেওয়া হবে, বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

বুধবার (৬ মার্চ) নির্বাচন ভবনের নিজ দফতরে তিনি এসব কথা বলেন।

ইসি মো. আলমগীর বলেন, ময়মনসিংহ, কুমিল্লা সিটির সঙ্গে ৯ মার্চ পৌরসভা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের নির্বাচনও আছে। সার্বিক পরিস্থিতি ভালো আছে, তবে নিয়ন্ত্রণের বাইরে গেলে ভোট বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমাদের প্রস্তুতি সব দিক থেকেই ভালো। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবে চাহিদা অনুযায়ী ফোর্স ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের মূল্যায়ন পরিবেশ ভালো। আশা করি, নির্বাচন ভালোভাবেই হবে।

দুই সিটির নির্বাচন নিয়ে ইসি আলমগীর বলেন, দুই সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে, এ ধরনের তথ্য আমাদের কাছে নাই। তারপরও সতর্কতা হিসেবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে তারা যে অতিরিক্ত ফোর্স চেয়েছে সেভাবে দিয়েছি। নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি চলে গেলে কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তারা বন্ধ না করলে আমরা (কমিশন) বন্ধ করে দেবো।

ইভিএম প্রসঙ্গে মো. আলমগীর বলেন, এ প্রকল্পে রক্ষণাবেক্ষণের জন্য কোনো বরাদ্দ না থাকায় জনবল রাখা হয়নি। এগুলো কর্মকর্তাদের দিয়েই মেশিন টুলস ফ্যাক্টরির সহায়তায় রক্ষণাবেক্ষণ করে থাকি। জনবল এবং আর্থিক সীমাবদ্ধতা থাকায় অনেকগুলো ইভিএমই কাজ করছে না। পরীক্ষা-নিরীক্ষা করে সচলগুলোকে ব্যবহারের জন্য পাঠানো হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ