পর্তুগাল বিএনপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পর্তুগাল বিএনপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪ ৪:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ

 

পর্তুগাল থেকে শহীদ আহমদ

লন্ডনে অবস্থানরত বিএনপির নেতৃদ্বয় দিয়ে পর্তুগাল বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করায় ১৩ মার্চ সন্ধ্যায় পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দ তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দ বলেন পর্তুগালে অবস্থানরত জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের বাদ দিয়ে লন্ডনে অবস্থানরত কতিপয় নেতাকর্মীদের কাছ থেকে টাকার পায়সা নিয়ে যে আহবায়ক কমিটি করা হয়েছে।

পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দ তা আজ প্রত্যাখ্যান করেছে এবং তারই সাথে লন্ডনে অবস্থানরত নেতাকর্মীদের পর্তুগালে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল হক,সহ সাংগঠনিক সম্পাদক আজমল আহমদ, প্রচার সম্পাদক আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, পর্তুগাল বিএনপি নেতা আবদুর রকিব সাবু, কবির আহমদ খান,সাইফুর রহমান রুমেল, সুহেল আহমদ,আব্দুল লতিফ কয়েছ,নাহিদ আহমদ, তানভীর তারেক, মাসুম আহমদ, শাহাবুদ্দিন, মকবুল আহমদ, আনওয়ার হোসেন সিহাব,মোশারফ হোসেন সুমন, মুরাদ আহমদ, দিলাল আহমদ, জয়নুল টিপু, আশফাক আহমদ, জাকির হোসেন, কয়েছ মিয়া, রবিউল ইসলাম, দেলোয়ার হোসেন, ফারুক আহমেদ, আব্দুল্লাহ, কামরুল হাসান রুকন, ফারুক আহমেদ, আবদুল মতিন, কাজী জুয়েল প্রমূখ ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ