পলাশে ভাষা শহীদদের প্রতি ড. মঈন খানের শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৪, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পলাশে ভাষা শহীদদের প্রতি ড. মঈন খানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে নরসিংদীর পলাশ থানা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন।

একুশের রক্তরাঙা প্রত্যুষে পলাশে তিন দশক পূর্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নির্মিত শহীদ মিনারে তার নেতৃত্বে ভাষা শহীদদের পবিত্র স্মৃতির উদ্দেশে এই শ্রদ্ধা জানানো হয়।

এ সময় পলাশ থানা ও পৌরসভা বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জনতার ঢল নামে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ