পল্লবীতে বিএনপি নেতা আমিনুলের নেতৃত্বে লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পল্লবীতে বিএনপি নেতা আমিনুলের নেতৃত্বে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিরোধী দলবিহীন নির্বাচন বাতিল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব, সদ্য কারামুক্ত আমিনুল হকের নেতৃত্বে রাজধানীর পল্লবীতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে পল্লবী থানার ২ নং ওয়ার্ডের বিভিন্ন বিপনিকেন্দ্র, ভ্রাম্যমাণ দোকান এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তারা।

এসময় আমিনুল বলেন, রাষ্ট্রের লুন্ঠিত অর্থ নিরাপদ রাখতে সরকার একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে জোর করে আবারও ক্ষমতায় এসেছে। কিন্তু এ সরকারকে দেশের জনগণসহ গণতন্ত্রকামী বিশ্ব না বলে দিয়েছে। তাদের অবাধ লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভঙ্গুর অবস্থায় রয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে বিরোধীশূণ্য করতে বিরোধী নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালাচ্ছে। বিচার বিভাগকে কুক্ষিগত করে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশে একদলীয় বাকশাল কায়েম করছে। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে, গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে হলে সকলকে রাজপথে নামতে হবে। জনতার আন্দোলন কখনও বিফলে যায় না।

লিফলেট বিতরণের সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ