পল্লবী, রুপনগর, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানা বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পল্লবী, রুপনগর, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানা বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ

 

আজ ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার বিকেল ৩ টায় বিএনপি ঢাকা মহানগর উত্তরের পল্লবী, রুপনগর, ক্যান্টমেন্ট ও ভাষানটেক থানা বিএনপি’র যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, ডাকসু’র সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জনাব আমান উল্লাহ আমান এবং যৌথ কর্মীসভা সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক। যৌথ কর্মীসভা বিকেল ৩ টায় শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হয়।
সভাপতির বক্তব্যে জনাব আমান উল্লাহ আমান বলেন, “বর্তমান বিনা ভোটের সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিএনপিসহ বিরোধী দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের এবং গ্রেফতার করে কারান্তরীণের মাধ্যমে বিরতিহীনভাবে হয়রানী করে চলেছে। বিএনপি’র বিভাগীয় সমাবেশগুলোতে মানুষের ঢল দেখে সরকার দিশেহারা হয়ে গণসমাবেশের পূর্বের দিন থেকে পরিবহণ ধর্মঘট দিয়ে লোক সমাগমে বাধা দেয়ার ব্যর্থ অপচেষ্টা চালাচ্ছে। সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের কোন অপচেষ্টাই কাজে লাগবে না, বিএনপি’র বিভাগীয় গণসমাবেশে জনসমাগম ঠেকানো যাবে না। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য গণসমাবেশ হবে স্মরণকালের ঐতিহাসিক গণসমাবেশ। আমরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে আপনাদের পতন ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের বিজয় সুনিশ্চিত।
সদস্য সচিব জনাব আমিনুল হক সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, আওয়ামী ফ্যাসিষ্ট ও কর্তৃত্ববাদী সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে। ইতোমধ্যে অনুষ্ঠিত হওয়া বিএনপি’র কয়েকটি বিভাগীয় গণসমাবেশ তার উজ্জল দৃষ্টান্ত। পরিবহন ধর্মঘটসহ যতই অপকৌশল অবলম্বন করা হোক না কেন, ধারাবাহিকভাবে অনুষ্ঠিত বিএনপি’র গণসমাবেশগুলোতে আপনারা লোক সমাগম বাধাগ্রস্ত করতে পারেননি এবং আগামীতেও পারবেন না। আগামী ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ বিপুল লোক সমাগম ঠেকানোর সাধ্য কারো নেই। আমরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং জনগণকে সাথে নিয়ে আওয়ামী নিষ্ঠুর সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাবো না। বিজয় আমাদের হবেই।
যৌথ কর্মীসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও টিম প্রধান মোস্তাফিজুর রহমান সেগুন, মোস্তফা জামান, সদস্য মাহবুব আলম মন্টু, গোলাম কিবরিয়া মাখন, আহসান উল্লাহ চৌধুরী হাসান, আমজাদ মোল্লা, আজহারুল ইসলাম সেলিম, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদ নাসির, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুয়েল প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ