পাঁচ জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাঁচ জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৮, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৮, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

পাঁচ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পাঁচ কর্মকর্তাকে পদায়ন করেছে সরকার। জেলাগুলো হলো- দিনাজপুর, কুষ্টিয়া, ভোলা, নাটোর এবং মাদারীপুর।

রোববার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, পটুয়াখালী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মোসা. তানিয়া ফেরদৌসকে মাদারীপুরের এডিসি, পঞ্চগড় তেতুলিয়ার ইউএনও সোহাগ চন্দ্র সাহাকে দিনাজপুরের এডিসি, বরগুনা সদর ইউএনও মো. কাওছার হোসেনকে কুষ্টিয়ার এডিসি, ঝালকাঠি সদর ইউএনও সাবেকুন নাহারকে ভোলার এডিসি এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের ইউএনও মো. আরিফ হোসেনকে নাটোরের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলায়) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ