পাঁচ মাস পর বাসায় ফিরলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
পাঁচ মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
এর আগে বিকেল ৫টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওয়ানা দেন তিনি। এরপর সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি ‘ফিরোজা’য় প্রবেশ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তার সাথে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ দলের নেতাকর্মীরা।
এদিকে, বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে আগে থেকেই অবস্থান করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, আবদুল মঈন খানসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।
সর্বশেষ গতবছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
জনতার আওয়াজ/আ আ