পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত, আহত ২৯ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত, আহত ২৯

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৮, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৮, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ

 

ফাইল ছবি। সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার (২৮ জুন) পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে আফগানিস্তান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলায় কমপক্ষে ১৩ জন সেনা মারা গিয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছে আরও ২৯ জন। স্থানীয় সরকারি কর্মকর্তা এবং পুলিশ বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক খাইবার পাখতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক-ভর্তি গাড়ি দিয়ে একটি সামরিক কনভয়ে ধাক্কা দেয়। এতে বিস্ফোরণে ১৩ জন সেনা নিহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জন সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক লোক।

পুলিশের একজন কর্মকর্তা এএফপি’কে বলেছেন, বিস্ফোরণে দুইটি বাড়ির ছাদ ধসে পড়েছে। এতে ছয়জন শিশু আহত হয়েছে।

এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) দ্বারা ঘন ঘন অস্থিরতা এবং হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে পাক প্রশাসনের সন্দেহের তীর কিছুটা সেই দিকেই রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ