পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট জয়ে এনডিপির অভিনন্দন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট জয়ে এনডিপির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ১২:৫২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ১২:৫৩ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ে বাংলাদেশ জাতীয় দলসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো.মঞ্জুর হোসেন ঈসা।

পরিবর্তনের ছোঁয়া যখন পুরো বাংলাদেশে, তখন তার প্রতিচ্ছবির দেখা মিলেছে ক্রিকেটেও। পরিবর্তন লক্ষ্য করা গেছে খেলোয়াড়দের শারীরিক ভাষাতেও। টেস্ট স্ট্যাটাস অর্জনের পর পাকিস্তানের বিপক্ষে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এক ড্রয়ের বাইরে কোনো জয় পায়নি টিম টাইগার্স। ৫৩ বছরের মধ্যে প্রথম ২য় স্বাধীন বাংলাদেশের বাঘের গর্জন শুনলো দেশবাসী।

দুই দলের ১৪তম ম্যাচে নিজেদের প্রথম জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

এনডিপির নেতৃবৃন্দ বলেন,ম্যাচ সেরা মুশফিক রহিম তার প্রাইজমানি বানভাসির জন্য দেওয়ার ঘোষণা নতুন মাইলফলক সৃষ্টি করেছে। ‘যোগ্যতার বিচারে খেলোয়াড়দের সুযোগ নিশ্চিত হলে এবং মানসিকভাবে চাপহীন থাকলে সর্বক্ষেত্রে খেলোয়াড়দের সফলতা আসবেই’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের প্রতি এ জয় উৎসর্গ করায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে এনডিপি পরিবার।
নেতৃবৃন্দ নতুন ক্রীড়া উপদেষ্টাকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ