পাকিস্তানে মিছিলে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৫ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাকিস্তানে মিছিলে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৫

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫ ৩:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫ ৩:০৩ পূর্বাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় বুধবার ন্যাশনাল পার্টির মিছিলে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। আহতদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বেলুচিস্তান প্রাদেশিক সরকারের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহম্মদ কাকার জানান, হামলাকারীর লক্ষ্য ছিল মিছিলের সামনের দিকে বিস্ফোরণ ঘটানো, যেখানে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা ছিলেন। তবে কড়া নিরাপত্তার কারণে হামলাকারী সামনের দিকে পৌঁছাতে পারেননি।

তিনি আরও জানান, ঘটনার তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের দল গঠন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে এক বোমা হামলার ঘটনা ঘটে। সে হামলায় কেউ নিহত হয়নি, তবে কয়েকজন আহত হয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ