পাতানো উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান রিজভীর - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাতানো উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৭, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৭, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জনগণকে বাদ দিয়ে উপজেলা পর্যায়ে পাতানো নির্বাচন হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সি‌নিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী। এ সময় দলীয় নেতাকর্মীদের আত্মীয়স্বজনদের এই উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৭ মে) রাজধানীর বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে প্রহসনের উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আগামীকাল থেকে ১৪১ টি উপজেলায় আবারও জালিয়াতির, প্রহসনের, ডামি নির্বাচন করছে সরকার। এই ডা‌মি নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না। যে নির্বাচনে ভোটারদের কোন অধিকার নেই সেটি আবারো করতে যাচ্ছে ডামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আওয়ামী লীগের একজন উপজেলা চেয়ারম্যান ১০০ বিঘার উপরে জমি করেছে। মাত্র ২ টার্ম ক্ষমতা থেকে নিউজে এসেছে। অনেকেই ১২ হাজার থেকে ১৮ হাজার গুণ সম্পত্তি করেছে। এই কারণে জনগণ ও বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে পাতানো নির্বাচন করতে চাচ্ছে। কিন্তু জনগণ এই নির্বাচন মানে না। জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। গণতন্ত্রকামী কোন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না।

বিএনপির এই মুখপাত্র বলেন, দেশের জনগণ যেভাবে ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করেছে ঠিক একইভাবে আগামীকাল থেকে শুরু হওয়া উপজেলা নির্বাচন বর্জন করবে। কারণ জনগণের ভোট যারা কেড়ে নিয়েছে। তাদের অধীনে নির্বাচন গুলো হচ্ছে প্রহসনের, ডামি নির্বাচন। এই ডামি নির্বাচনে দেশের কোন জনগণ অংশগ্রহণ করবে না।

নেতাকর্মী‌দের উদেশ্যে তি‌নি বলেন, উপজেলা নির্বাচন যে চার দফায় হবে এই নির্বাচন আপনাদের আত্মীয়-স্বজন যারা যেখানে আছে সবাইকে বর্জন করার জন্য আহবান করবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপি’র সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল ও কেন্দ্রীয় মহিলা দলের সদস্য রেহানা সুলতানা আরজু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ