পানছড়ি সীমান্তে বিএসএফের পুশ ইন, ৩০ গুজরাটি আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পানছড়ি সীমান্তে বিএসএফের পুশ ইন, ৩০ গুজরাটি আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৮, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ

 

পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) কর্তৃক ৩০ জন গুজরাটিকে বাংলাদেশে পুশ ইন করার অভিযোগ উঠেছে।

বুধবার (৭ মে) মধ্য রাতের কোনো এক সময় বিএসএফ সীমান্তে এই গুজরাটিদের রেখে দেয়, যা পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নজরে আসে।

অভিযানে আটক করা ৩০ জন গুজরাটি বাসিন্দা দাবি করছেন, তারা ২৫ থেকে ৩০ বছর আগে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারত পাড়ি দিয়ে গুজরাটে বসবাস করছিলেন। গত ৫ আগস্ট থেকে বিএসএফ তারা বিভিন্ন সময় আটক করে এবং নৃশংস নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেছেন। গুজরাট থেকে প্রথমে ট্রিপুরায় আনা হয় এবং পরে বাসে করে সীমান্তে নিয়ে আসা হয় বলেও জানান তারা।

বিজিবির তথ্যসূত্র মতে, আটকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা প্রদানের জন্য লোগাং বাজারের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে।

পানছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত সাহা জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে নিরাপত্তা দিয়ে যাচ্ছি, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ পেলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

পানছড়ি ব্যটালিয়ন ৩ বিজিবি সূত্র জানায়, সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে বিজিবি নিয়োজিত রয়েছে।

পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা নাসরিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘পানছড়ির দূর্গম সীমান্তে বিএসএফের পুশ করা ৩০ জন নারী পুরুষ ও শিশুকে প্রাথমিকভাবে লোগাং বাজার প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। লোগাং ইউপির তত্ত্বাবধানে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে তাদের খাদ্য সহায়তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দ্বারা স্বাস্থ্য ও চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষে যা নির্দেশনা আসে সেভাবে যাচাই বাছাই করে তাদের ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, একই দিনে জেলার মাটিরাঙ্গার গোমতীর শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন, আচালং এলাকায় ২৩ জন, এবং রামগড় সীমান্ত দিয়ে একজনসহ মোট ৮১ জনকে পুশ ইন করার খবর পাওয়া গিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ