পাবনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশের হামলা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
পাবনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশ হামলা করে। এতে অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। এসময় মিছিল থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।
সোমবার, জানুয়ারি ১, ২০২৩, বেলা ১২টার দিকে পাবনা শহরের দই বাজার মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— পাবনা জেলা ছাত্রলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, পাবনা সদর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, ছাত্রদল নেতা শামীম হাসান হৃদয়, সেতু ফকির, হাসিবুল হাসান রনি। বাকিদের তাৎক্ষণিক নাম জানা যায়নি।
আটকরা হলেন— জেলা ছাত্রদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহিল কাফি, সরকারি বুলবুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারেক শেখ, পৌর ছাত্রদল নেতা শিমুল, মালঞ্চি ইউনিয়ন ছাত্রদল নেতা মো. মাহিন, গয়েশপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মো. নাসিম। বাকিদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাবনা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়ের নেতৃত্বে দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণগ্রেফতার, হামলা, গুম, খুন শারীরিক নির্যাতনের মাধ্যমে আত্মীয়-স্বজনদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে একটি প্রতিবাদ র্যালি বের করা হয়। এ সময় প্রতিবাদ র্যালিতে উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদল নেতা আল আমিন পাপ্পু, আতিকুর রহমান মিঠু, শামীম হাসান হৃদয় প্রমুখ। শহরের মহিষের ডিপু এলাকা প্রতিবাদ র্যালিটি বের করা হয়। এরপর শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড হয়ে ইন্দিরা মোড় দিয়ে দই বাজার মোড়ে পৌঁছায়। দই বাজার মোড়ে পৌঁছা মাত্রই হামলা করে পুলিশ। এ সময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। এসময় বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।
এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন,পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, পাবনা জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা মমতাজ উদ্দিন খান মমতাজ, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সাবেক ছাত্রনেতা আজাদুন্নবী কাজল, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য ইমরুল কায়েস, পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাজ্জাতুল ইসলাম খান নাদিম, পাবনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা সম্রাট সহ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ