পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ব্রাজিলের সঙ্গে বিএনপির বৈঠক : আমীর খসরু - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ব্রাজিলের সঙ্গে বিএনপির বৈঠক : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয়েছে। বিশেষ করে আগামী দিনে নির্বাচিত সরকার আসলে ব্রাজিলের সঙ্গে কী কী কাজ করার সম্ভাবনা আছে তা নিয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতে পতাকাবাহী গাড়ি প্রবেশ করে। প্রায় এক ঘণ্টারও অধিক সময় এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমীর খসরু বলেন, বিশেষ করে কৃষি ও প্রাণিসম্পদে ব্রাজিলে অনেক এগিয়ে আছে। সেখানে কীভাবে আগামী দিনে আমাদের সহযোগিতা কোন কোন ক্ষেত্রে করা যেতে পারে সে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

তিনি বলেন, একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেটা হচ্ছে স্পোর্টস। আপনারা জানেন, ব্রাজিল ফুটবল… দেশটি স্পোর্টস নেশন হিসেবে পরিচিত। বাংলাদেশের সঙ্গে আমাদের স্পোর্টসের সহযোগিতা কোথায় কোথায় করা যেতে পারে। ব্রাজিলিয়ানরা খুবই আগ্রহী বাংলাদেশের সঙ্গে ফুটবল, বাস্কেটবলসহ বিভিন্ন স্পোর্টস এরিয়াতে তারা কাজ করতে চায়। সবচেয়ে বড় কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনার বিশাল আগ্রহ আছে বাংলাদেশের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ