পাশের দেশে বসে ফ্যাসিবাদরা নির্বাচন বানচালের চেষ্টা করছে: টুকু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাশের দেশে বসে ফ্যাসিবাদরা নির্বাচন বানচালের চেষ্টা করছে: টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিস্টরা এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। পার্শ্ববর্তী দেশে ফ্যাসিবাদরা অফিস খুলে বসে থেকে বাংলাদেশের নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমাদের ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। যাতে খুনি শেখ হাসিনা ও ফ্যাসিস্টদের দোসরা কোনোভাবেই ষড়যন্ত্র করতে না পারে। এ দেশের আধুনিক গণতান্ত্রিক দল হচ্ছে হচ্ছে বিএনপি। যখনই কেউ গণতন্ত্রের বাইরে গেছে তখন তারা এ দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে।

সোমবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভায় তিনি আরও বলেন, ৭১-এ যারা এদেশে গণহত্যা চালিয়েছে যারা মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, সেসব রাজাকারেরা বিভিন্ন কায়দায় দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আজকে অনেকেই বলে পিআর পদ্ধতি না হলে নাকি নির্বাচন হতে দেব না। আপনারা ৭১-এ ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। এ সময় কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ