পিআরসহ ৫ দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পিআরসহ ৫ দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা গণদাবি তুলে ধরে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে মিছিল শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদও উপস্থিত ছিলেন।

সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আলোচনা সফল হওয়ার সম্ভাবনা দেখছি না বলেই আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মনে হয় কোনো চাপের মধ্যে পড়ে সরকার শুভংকরের ফাঁকির দিকে যাচ্ছে।’

কর্মসূচিতে অংশ নেন দলের হাজারো নেতাকর্মী। তারা স্লোগান দেন—“এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার”, “পিআর পদ্ধতির নির্বাচন”, “দিতে হবে, দিয়ে দাও”, “জামায়াত-শিবির জনতা”, “গড়ে তোলো একতা” ইত্যাদি।

এর আগে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এক সমাবেশ করে জামায়াতে ইসলামী। সেখানে কেন্দ্রীয় এবং মহানগর উত্তর-দক্ষিণ শাখার নেতারা বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ