পিআর পদ্ধতি কি, জনগণ তা জানে না: রিজভী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পিআর পদ্ধতি কি, জনগণ তা জানে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৩, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৩, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচনে পিআর পদ্ধতি কি সে সম্পর্কে দেশের জনগণ অবগত নয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পাড় ময়দানে জেলা বিএনপির সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থায় এর আগে কখনো জনগণ পিআর পদ্ধতি দেখিনি। এখন হঠাৎ করে দু একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। মূলত এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের হাতে প্রার্থী বাছাইয়ে সুযোগ থাকবে না। দলের প্রতীককে ভোট দিতে হবে। বরং পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো আরো বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।

তিনি আরো বলেন, কিছু কিছু দল পি আর ও সংস্কারের কথা বলে কেন নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য বিএনপি বোঝে। তিনি বলেন, দেশের শিক্ষিত, মেহনতি ও ভদ্র সমাজ বিএনপি’র সদস্য হবে। তবে কোন চাঁদাবাজ দখলবাজ দলের সদস্য হতে পারবে না যারা গণতন্ত্রের গলায় পা দিয়ে শ্বাসরুদ্ধ করে রেখেছিল তারা বিএনপির সদস্য হতে পারবে না।বিএনপির সদস্য হবে যারা রসমাজের গুণীজন।

তিনি আরো বলেন, ৩০ লক্ষ মা বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত এদেশকে খুটিয়ে খুটিয়ে থেয়েছে শেখ হাসিনা। সাড়ে আট লক্ষ বছর আগে মানব সমাজে যে হিংস্রতা ছিল শেখ হাসিনা সে হিংস্রতা চালিয়েছিল বাংলাদেশের মানুষের উপর। ভংষ্কর রক্তপিপাসু হাসিনাকে বাংলাদেশের মানুষ পড়াজিত করেছে। সে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে।

সভায় কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদ মোস্তাক মিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম জেলা শাখার টিম লিডার আহসান উদ্দিন খান শিপন প্রমূখ। পরে প্রধান অতিথি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কর্মসূচির ফরম বিতরণ করেন।

এদিকে, কর্মসূচিকে ঘিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীসহ নানা শ্রেণী পাশের মানুষ মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ