পিতার বাড়িতে গিয়ে লাশ হয়ে ফিরলেন গৃহবধু,বাবা-মেয়ে গুরুতর আহত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ১৯, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ১৯, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিতার বাড়ি চাচীর দাফন শেষে ফেরার পথে পিরোজপুরে নাজিরপুরের নাজনীন আক্তার (৩৫) নামের এক গৃহবধু সড়ক দূর্ঘটায় নিহত হয়েছে। এ সময় ওই গৃহবধুর স্বামী আলমগীর হোসেন মোল্লা ও কন্যা রাফিয়া আক্তার (৩) গুরুতর আহত হন।
রবিবার (১৯ মার্চ) সকালে পিরোজপুর-নাজিরপুর সড়কের কদমতলার পাইকবাড়ি নাম স্থানে এ সড়ক দূর্ঘটায় ঘটে। গুরুতর আহত কন্যা রাফিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও স্বামী আলমগীর হোসেন পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত নাজনীন আক্তার জেলার নাজিরপুর উপজেলার বুইচাকাঠী গ্রামের আলমগীর হোসেন মোল্লার স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১০টার দিকে ওই দম্পত্তি ও তাদের কন্যা একটি মোটর সাইকেলে করে জেলার সদর উপজেলার আলমকাঠী গ্রামের নিহত চাচীর জানাযা ও দাফন শেষ করে নিজ বাড়ি জেলার নাজিরপুর উপজেলার বুইচাকাঠী গ্রামে ফিরছিলেন। এ সময় কদমতলা গ্রামের পাইকবাড়ি নামক স্থানে পৌঁছলে পিছন থেকে ‘আল্লাহর দান’ নামের একটি যাত্রীবাহী লোকাল বাস আলমগীর মোল্লার মোটর সাইকেলে পিছন থেকে ধাক্কা দিলে তারা সড়কের ওপর পড়ে যায়। এসময়ে নাজনীন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন মেয়ে রাফিয়া ও স্বামী আলগীর হোসেন।
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার মো. রমজান বলেন, রাফিয়াক হাসপাতালে নিয়ে আসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাফিয়ার মা ঘটনাস্থলে মারা গেছেন। আর আহত আলমগীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জনতার আওয়াজ/আ আ