পুরোনো কর্মস্থলে নতুন স্বাস্থ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুরোনো কর্মস্থলে নতুন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৪, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৪, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

প্রথমবারের মতো পুরোনো কর্মস্থল শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। রোববার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় মন্ত্রণালয়ে প্রথম দিন অফিস শেষে তিনি তার পুরোনো কর্মস্থলে আসেন।

এসময় তিনি ইনস্টিটিউটের পরিচালক, চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। হাসপাতালে আসার পর থেকে বিভিন্ন বিভাগের চিকিৎসকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। এদিন তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৭ জানুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এই সরকারের টেকনোক্র্যাট কোটায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সামন্ত লাল সেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ