পুলিশের ঊর্ধ্বতন পদে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ পুলিশে ২০ ঊর্ধ্বতন পদে রদবদল করেছে সরকার। তাদের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদায় পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপন থেকে জানা গেছে, বদলি হওয়া ২০ কর্মকর্তার মধ্যে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৯ জন ও পুলিশ সুপার পদমর্যাদার ১১ জন।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
পদায়নকৃত কর্মকর্তাগণের নামের তালিকা দেখতে দেখতে ক্লিক করুন এখানে-
জনতার আওয়াজ/আ আ