পুলিশের বাধায় সচিবালয় এলাকা থেকে পিছু হটলো গার্মেন্টস শ্রমিকরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুলিশের বাধায় সচিবালয় এলাকা থেকে পিছু হটলো গার্মেন্টস শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস, মাতৃত্বকালীন ছুটির টাকা এবং সার্ভিস বেনিফিটসহ সব পাওনা পরিশোধের দাবিতে সচিবালয় ঘেরাও করতে আসবে পুলিশের বাধায় পিছু হটে গার্মেন্টস শ্রমিকরা। পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে সচিবালয়ের সামনে থেকে চলে যায়। এসময় একজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার (২৫ মার্চ) জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের লিংক রোডের সামনে এই ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, শ্রমিকরা শ্রম ভবন থেকে পুলিশের বাধা উপেক্ষা করে শ্রম মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে আসে এবং জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের মাঝের লিংক রোডের পুলিশের ব্যারিকেড বাধার সম্মুখীন হয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশও তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পল্টন মোড়, কদম ফোয়ারা, হাইকোর্ট মোড় জ্যামের সৃষ্টি হয়।

গার্মেন্টস শ্রমিক টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, সচিবালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষে আমাদের ৩০-৩৫ জন শ্রমিক আহত হয়েছে।

কাউকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এছাড়া বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দীলিপ রায়কে পুলিশ আটক করলেও পরে তাকে ছেড়ে দিয়েছে।

শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ বলেন, শ্রমিকদের হামলায় আমাদের পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছে। তারা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ফজলে রাব্বি নামের এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

আজকে আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন টি এন জেড এ্যাপারেলস, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শতাধিক শ্রমিক কর্মচারী।

উল্লেখ্য, গতকাল (২৪ মার্চ) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রম ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়েছিলেন টি এন্ড জেড অ্যাপারেলস লিমিটেড এবং অ্যাপারেল প্লাস ইকো লিমিটেডের শ্রমিক কর্মচারীরা। সন্ধ্যা ৭টার পরে তারা মূল সড়ক ছেড়ে আশেপাশের রাস্তায় অবস্থান করে। আজকে তৃতীয় দিনের মতো তাদের দাবি আদায়ে সকাল ১০টা থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ