পুলিশের ব্যারিকেড ভেঙে ৩৫ প্রত্যাশীদের শাহবাগ অবরোধ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুলিশের ব্যারিকেড ভেঙে ৩৫ প্রত্যাশীদের শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১১, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১১, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

পুলিশি বাধা অতিক্রম করে শাহবাগ মোড় অবরোধ করেছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আন্দোলনকারীরা গণভবন অভিমুখে পদযাত্রা শুরু করলে এতে বাধা দেয় পুলিশ। পরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা।

শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে তারা। বিক্ষোভের কারণে শাহবাগ এলাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এ সময় তারা ‘পঁয়ত্রিশ আমার অধিকার’, ‘পদ্মা মেঘনা যমুনা, ৩৫ আমার ঠিকানা’, ‘৩০ এর শৃঙ্খল ভেঙে দাও’ ও ‘নির্বাচনী ইশতেহার পালন করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

সরকারি চাকরির বয়স ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন একদল চাকরি প্রত্যাশী। সবশেষ শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেন তারা।

পরে শিক্ষামন্ত্রী চাকরির বয়স ৩৫ করার দাবিতে জনপ্রশাসনমন্ত্রীকে সুপারিশ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ