পুলিশের হামলার প্রতিবাদে ও হরতাল সমর্থনে ছাত্রদলের নেতা রানা নেতৃত্বে ঝটিকা মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিএনপির মহাসমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে ও আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল সমর্থনে কক্সবাজার শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহিম উল্লাহ খান রানা নেতৃত্বে তাৎক্ষণিক ঝটিকা মিছিল করেছে
শনিবার বিকাল ৫ টা দিকে কক্সবাজার শহরে গুন গাছতলা শ্যামলী বাস কাউন্টার সামনে দিয়ে মিছিল বাহির হয়ে হলিডে মোড় গিয়ে কক্সবাজার শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহিম উল্লাহ খান রানা বক্তব্যের মাধ্যমে মিছিল সমাপ্ত করেন।
রহিম উল্লাহ খান রানা বক্তব্যের বলেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, হাসিনা সরকারের পদত্যাগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং আগামীকালের সকাল বিকাল হরতাল সফল করার লক্ষে দেশের সাধারণ মানুষকে আংশগ্রহনের আহ্বান জানাচ্ছি
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার শহরে ছাত্রদলের নেতা বিজয় দাশ, ইশতিয়াক আহমেদ, ইরফাত ইমন, তাহসিন রেজা, বেলাল উদ্দিন, অজয় দাশ,নোমান, জিহাদ,ইন্তেখাব, ইরফান, ইয়াছিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ