পুশ ইন ঠেকাতে দিল্লিকে চিঠি দেবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৪, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুশ ইন ঠেকাতে দিল্লিকে চিঠি দেবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পুশ ইন ঠেকাতে দিল্লিকে আবারও চিঠি পাঠাবে ঢাকা, এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারত থেকে পুশ ইন ঠেকানো সম্ভব না, আজ-কাল আবার চিঠি দেবে বাংলাদেশ।

মঙ্গলবার (৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশ ইন নিয়ে ভারতকে চিঠি দেয়ার বিষয়ে কনস্যুলার সংলাপও করতে পারে ভারতের সাথে।

তিনি জানান, নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই জানতে চায়, তখন তাদের কাছে সরকারের বর্তমান অবস্থা তুলে ধরা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রয়োজন হলে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে আরেক দফা চিঠি দেবে ঢাকা।

ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ হবার কারণে আমাদের কোনো ক্ষতি হয়নি, বরং নির্ভরতা কমেছে বলেও মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ