পূজায় গিয়ে মা-মেয়েকে নিয়ে ভিড়ে হিমশিম খেলেন ঐশ্বরিয়া - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পূজায় গিয়ে মা-মেয়েকে নিয়ে ভিড়ে হিমশিম খেলেন ঐশ্বরিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ

 

বিনোদন প্রতিবেদক

হিন্দু ধর্মাবলম্বীদের গণেশ চতুর্থী হয়ে গিয়েছে। তবে ভারতের মুম্বাইয়ে উৎসব এখনও চলছে। বড় বড় প্যান্ডেলে রয়েছে বিশাল বিশাল গণেশ মূর্তি। কাতারে কাতারে মানুষ গিয়ে করছেন দর্শন। মেয়ে আরাধ্যা ও বৃন্দা রাইকে নিয়ে মুম্বাইয়ের জেএসবি গণপতি মণ্ডলে গিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ভিড়ের মধ্যে বেশ হিমশিম খেতে হয়েছে অভিনেত্রীকে। তবে সেখানে স্বামী অভিষেক বচ্চনকে দেখা যায়নি।

বচ্চন পরিবারে অশান্তির জল্পনা নতুন নয়। শোনা যায়, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি বউমা ঐশ্বরিয়ার একেবারেই বনিবনা নেই। আবার ননদ শ্বেতার সঙ্গেও প্রাক্তন বিশ্বসুন্দরীর আদায় কাঁচকলায় সম্পর্ক বলেও রটনা। দুই পক্ষ নাকি একে অন্যকে এড়িয়েই চলেন। এমন পরিস্থিতিতেই আবার রটনা, নিজের বিলাসবহুল বাংলো ‘প্রতীক্ষা’ মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন অমিতাভ বচ্চন। শোনা এও গিয়েছে যে বচ্চনদের বাংলো ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে মায়ের কাছে গিয়ে থাকছেন ঐশ্বরিয়া।

অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কের টানাপোড়েনের কথাও একাধিকবার শোনা গিয়েছে। ছড়িয়েছে ডিভোর্সের জল্পনা। এমনকী, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বাবা অমিতাভ বচ্চন, মা জয় বচ্চন ও বোন শ্বেতার পরিবারের সঙ্গেই ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন অভিষেক। ঐশ্বরিয়া যান মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে। যদিও অনুষ্ঠানবাড়ির ভিতরের ভিডিওতে তারকা দম্পতিকে একসঙ্গেই দেখা যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ